ছিনতাই মামলা: কেন্দুয়ায় নতুন করে গ্রেফতার ১, রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১১:০৮:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১১:১১:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মো. মিলন মিয়া (২৬) নামের আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে পৌর শহরের সাউদপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত অন্যদের গ্রেফতারে মিলনের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২৬ জুলাই এ ঘটনায় সন্দেহভাজন আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল।


গত ২১ জুলাই রাতে পৌর শহরের মধ্য সাউদপাড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পরদিন থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে এবং ছিনতাই হওয়া ফোনের কল রেকর্ড (CDR) সংগ্রহের প্রক্রিয়া চলছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকেণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]