গাইবান্ধায় অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক ০৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যার।*ষ

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৮:৩৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৮:৩৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক *গাইবান্ধায় অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক ০৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যার।* র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ভিকটিম স্থানীয় ধর্মপুর পি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর স্কুলছাত্রী বয়স ১৪ বছর। ভিকটিম বিদ্যালয়ে যাতায়াতের সময় ০১ নং আসামি মোঃ বেল্লাল হোসেন (৩৩) প্রেম নিবেদন সহ ভিকটিমকে উত্যক্ত করতো। ভুক্তভোগী ঐ ছাত্রী আসামির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পিতা মাতাকে জানায়। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বাবা মাকে বিষয়টি জানালে তারা আরো ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ভয়ভীতি ও অপহরণের হুমকি দেয়। ৩। গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় ভুক্তভোগী ভিকটিম বাড়ি হতে বিদ্যালয়ে যাওয়ার পথে আসামিগণের বাড়ি সংলগ্ন উত্তর পাশ্বে পাকা রাস্তায় পৌছালে ০১ আসামি ও সহযোগী আসামিগণের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। ভুক্তভোগী ঐ স্কুলছাত্রীর ব্যাপারে ধৃত আসামির বাবা-মাকে জানালে তারা ভিকটিমকে খুঁজে দিবে বলে আশ্বাস দিলেও পরবর্তীতে আর খুঁজে দেয় নাই। ্্ এই ঘটনায় পরবর্তীতে গত ০৫ আগস্ট ২০২৬ তারিখ ভিকটিমের পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।মামলা দায়ের করার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। ৫। ঘটনার গুরুত্ব বিবেচনায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ইং ১০/০৮/২০২৬ তারিখ রাত ০০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কর্তৃক অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ অপহরণ মামলার এজাহারনামীয় ০১নং আসামি মোঃ বেল্লাল হোসেন (৩৩), ০২নং আসামি মোঃ বিদ্যুত (২৮), উভয় পিতা-মোঃ আশরাফুল ইসলাম, সাং-সমস, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং ০৩নং আসামি মোঃ বাবুল হোসেন (৩৫) পিতা-মৃত মছলিম উদ্দিন, সাং-বেড়াডাঙ্গা বাজার, থানা ও জেলা-গাইবান্ধা’কে সুন্দরগঞ্জ থানাধীন শ্রীপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের দক্ষিণ সমস গ্রামস্থ আশরাফুল এর বাড়ী হইতে গ্রেফতারসহ অত্র মামলার অপহৃত ভিকটিম’কে উদ্ধার করা হয়। ৬। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের চলমান এই অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]