এসএসসি-দাখিলে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের হতাশ না হওয়ার আহ্বান সেলিম উদ্দিনের*

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:৩৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:৩৭:২৪ অপরাহ্ন
*নিজস্ব প্রতিবেদক


এসএসসি ও সমমান এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনের পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, মেধা ও প্রতিভাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।


তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ নির্ধারণ করে না। যারা এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ, আগামী দিনে তারাও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ সেলিম উদ্দিন সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাদের জ্ঞান, প্রজ্ঞা ও মেধাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় সফলতা দান করেন।



তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি ফলাফল প্রত্যাশিত না হওয়া শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়াতে অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। বার্তা প্রেরক- আতাউর রহমান সরকার কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার ও মিডিয়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]