মূলাদীতে নিউ জেনারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:৫৩:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১২:৫৫:৫৮ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি:


মূলাদীতে নিউ জেনারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুলাদী পৌরসভার ২ নং ওয়ার্ড নিউ জেনারেশন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্লাক ফাইটার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় মুলাদি গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফাইভ স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক ফাইটার্স।



উক্ত খেলায় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ঐক্য পরিষদ সভাপতি সাংবাদিক মোঃ রাসেল মল্লিক, মুলাদি গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ কবির হোসেন, পৌরসভা যুবদল নেতা বাকির হোসেন সিকদার, কলেজ ছাত্র দল সভাপতি রিফাত মল্লিক, যুবদল নেতা মাসুদ শেখ, শাহিন হাওলাদর, ফয়সাল মল্লিক, মেঃ রনি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


খেলায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী ও শাওন বেপারী। খেলার পরিচালনার দায়ীত্ব পালন করেন, রাজন মোল্লা, তুহিন শেখ, জিসান মল্লিক, নাইম মল্লিক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]