মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীর রাজপাড়া, শাহমখদুম থানা ও বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোনসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আরও ২৪ জনকে আটক করা হয়েছে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মুনসুর আলীর ছেলে মো. শাকিব আহমেদকে (২৫) ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। একই দিন রাত পৌনে ৯টার দিকে কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমানের ছেলে মো. শাহরিয়ার রহমান আকাশকে (২৭) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে দাশপুকুর আইডি বাগানপাড়া মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডিঙ্গাডোবা, লক্ষীপুর পাঠারমোড় কাঠমিল এলাকার মৃত সাজ্জাত আলী রমজানের ছেলে মোঃ তানজিম রায়হানকে (২২) ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ গ্রেফতার করে পুলিশ।
এদিকে দিনগত রাত ২টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোড এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম বাবুর ছেলে মোঃ বিপ্লবকে (২৯) ৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। এ ছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার ১১ জন রয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#