নিজস্ব প্রতিবেদক
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামিদের সুবিধা প্রদান এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সহযোগিতা করার অভিযোগ ওঠে। গত এপ্রিল মাসে ইনচার্জ শিপু দাশের অর্থ গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে শেরপুর পুলিশ ফাঁড়ি থেকে অপসারণ করা হয়। অন্যদিকে, জুলাই মাসের শেষ দিকে সরকারবাজারের বাদে ফতেপুর এলাকায় মাদকবিরোধী অভিযানের প্রেক্ষাপটে এএসআই শফিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে পুলিশ প্রশাসন তাকে অপসারণ করে।
এদিকে, এএসআই শফিকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারী লন্ডনপ্রবাসী মইনুল ইসলাম সোহাগের বিরুদ্ধেও কেয়ার ভিসার নামে প্রতারণা, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় এবং বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান। এলাকাবাসীর দাবি, সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে।