শহীদ নাইম সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমীরে জামায়াত

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১২:৩১:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১২:৩১:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থান নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রাত ৯.০০ টায় আমীরে জামায়াত নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জননেতা ড. রেজাউল করিম। জামায়াত আমীর উত্তরা ৯ নং সেক্টরে নাইমা সুলতানার বাসায় আসবেন শুনে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভীড় করেন। এসময় সমবেত জনতার উদ্দেশ্য এক সংক্ষিপ্ত বক্তব্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আমি স্ব শরীরে বহু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু আমি খুবই দুঃখিত যে, শহীদ নাইমা সুলতানার পরিবার আমার কাছাকাছি হওয়ার পরেও অনেক সময় লেগে গেলো দেখা করতে। তিনি শহীদের পরিবারের জন্য দোয়া করেন। শহীদের প্রত্যাশা পুরণে ভূমিকা রাখার ঘোষণা দেন। দেশ এবং জাতীর কল্যাণ ও মঙ্গল কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর আমীর আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ নেতৃবৃন্দ। বার্তা প্রেরক কামরুল হাসান পরিচালক প্রচার ও মিডিয়া বিভাগ উত্তরা পশ্চিম অঞ্চল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]