এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে পৃথকভাবে সড়ক দূঘর্টনায় মোট দশজন আহত হয়েছে। আহতরা স্হানীয় হাসপাতালে চিকিৎসা নিলে যাদের অবস্থা গুরুতর তাদেরকে ( চমকে) হাসপাতালে রেফার করা হয়েছে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী হাওলা দরবার শরীফের সামনে আলী আহমদ কমিশনার সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহতরা হলেন আকিব (২৫) পিতা- মোসলেম, আতিকুল (২৫) পিতা- রাফি ঠিকানা- আকুবদণ্ডী, শেখ আফেলা দুয়া (৫) পিতা- আতিক রহমান ঠিকানা- সৈয়দপুর, শেখ আহমদুল (২০) পিতা- মনজুর ইসলাম ঠিকানা- পোপাদিয়া, মো. নয়ন (১৮) পিতা- মোসলেম উদ্দিন, সৈয়দপুর। বোয়ালখালীতে আবারও সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৫ এদিকে আজ শনিবার (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার হাওলা ডিসি সড়কের ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ও সিএনজি- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতরা হলেন পশ্চিম সারোয়াতলীর মৃত সাহেব মিয়ার ছেলে ও সিএনজি চালক জহির মিয়া (৬৫), কড়লডেঙ্গা আহল্লা শেখ চৌধুরীপাড়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে আশরাফুল আলম মাসুদ (৩২), উত্তর কড়লডেঙ্গা নতুন বাজার এলাকার মামুন (৪৫) ও তার মেয়ে এবং বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার নুরু ইসলামের ছেলে সাইদুল ইসলাম মেহেরজান (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সিএনজি অটোরিকশাটি কানুনগোপাড়ার দিকে যাচ্ছিল। ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, আহতদের মধ্যে জহির মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।