মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৩:০৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৩:১০:৪১ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, কম্বল, ফুচকা ও মদসহ দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই কাভার্ডভ্যান থেকে বস্তায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই দিনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।


এ ছাড়া জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায় সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও পাঁচ বোতল মদ উদ্ধার করা হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। জব্দ করা মদ ও অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]