পিরোজপুরের কাউখালী
থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাশরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই খাইরুল হাসান ও সঙ্গীয় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাশরী গ্রামের রাকিব হাওলাদারের ছেলে মোঃ তারেক (২৪) এবং একই এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে খাইরুল তালুকদার (৩১)-কে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, "মাদক সমাজকে ধ্বংস করছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হলে যুবসমাজ রক্ষা পাবে। আমরা চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকুক। অভিযানের নেতৃত্বদানকারী এসআই মোঃ মহিউদ্দিন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কাউখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কোনো মাদক সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানাতে আমরা সকলের প্রতি আহ্বান জানাই।