বিক্রি করে লক্ষাধিক টাকা আয়, ইবির সেই শিক্ষার্থীর বিরুদ্ধে নতুন অভিযোগছবি

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১০:২৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১০:৩১:৫৮ অপরাহ্ন
ইবি প্রতিনিধি



ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের একাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত ছবি তাদের অজান্তে লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে সাময়িক বহিষ্কৃত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ উঠেছে। অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, ব্যক্তিগত ছবি পাঠানোর মাধ্যমে তিনি লক্ষাধিক টাকা আয় করেছেন। পরিচয় গোপন রাখার শর্তে একাধিক অভিযোগকারী শিক্ষার্থী জানান, অভিযুক্ত শিক্ষার্থী বিভিন্ন সময়ে তার লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছ থেকে বিয়ে ও অন্যান্য প্রলোভনের কথা বলে প্রায় এক লাখ টাকা নিয়েছেন। তাদের অভিযোগ, সহপাঠীদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ওই ব্যক্তির কাছে পাঠানোর বিনিময়েও অর্থ লেনদেন হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি। এর আগে শুক্রবার (৭ আগস্ট) জুলাই-৩৬ আবাসিক হলের ৯ম জরুরি সভায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন এবং তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ভুক্তভোগী ও রুমমেটদের অভিযোগ, হলে অবস্থানরত অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রীর ব্যক্তিগত ছবি তাদের অজান্তে সংগ্রহ করে লন্ডনপ্রবাসী ওই ব্যক্তির কাছে পাঠাতেন অভিযুক্ত শিক্ষার্থী। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হলে ওই ব্যক্তি কয়েকজন শিক্ষার্থীর কাছে ছবিগুলো পাঠিয়ে দেন। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।


অভিযোগকারীদের দাবি, এখন পর্যন্ত অন্তত ১৫ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে তাদের কাছে থাকা বিভিন্ন তথ্য-প্রমাণ তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]