বৈষম্যবিরোধী, নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৫:২৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৫:২৮:৫৮ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী, নাশকতা ও সন্ত্রাসবিরোধী একাধিক মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাজী আল তারিক (৪২)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, গত ৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার শহিদুল হকের ছেলে কাজী আল তারিক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকা থেকে বাসযোগে দিনাজপুরের বিরামপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। দিনাজপুরের বিরামপুর বাস টার্মিনাল এলাকায় হাইওয়ে পেট্রোল পুলিশের সহযোগিতায় ঢাকাগামী ‘আহাদ’ পরিবহনের একটি চলন্ত বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কাজী আল তারিককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া কাজী আল তারিকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলা রয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা আরও একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]