মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৩:২১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে মোছাঃ তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালিগঞ্জ গ্রামের তাহির মিয়ার স্ত্রী। শুক্রবার (০৭-আগস্ট)২০২৬ইং সকালে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের উসমান মিয়ার মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে কয়েক বছর আগে কালিগঞ্জ গ্রামের তাহির মিয়ার বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ চলছিল বলে স্বজনরা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতের পরিবারের দাবি, তাহমিনাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বামীর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]