মোঃ রাকিব হাসান, জামালপুর।
জামালপুর সদর উপজেলার ভারুয়াখালীতে অনুষ্ঠিত জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে জামিরা একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্বপ্ননীড় একাদশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ভারুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্ননীড় ক্লাবের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলে ম্যাচে সৃষ্টি হয় চরম উত্তেজনা। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে স্বপ্ননীড় একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ননীড় ক্লাব সভাপতি মোঃ মেহেদী হাসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন। প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৭ নম্বর ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সেলিমুর রহমান সেলিম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন পলাশ, রাজিব কুমার ঘোষ, স্বপ্ননীড় ক্লাবের প্রধান উপদেষ্টা রুবেল মিয়া সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ,প্রচার ও প্রকাশনায় মোঃ আব্দুল কাদির,সিএনএন বাংলা টেলিভিশন,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মেহেদী হাসান রুমান ও মোঃ মহির উদ্দিন আহমেদ।
ক্লাবটির সাংগঠনিক সম্পাদক মোঃ কাওছার আহমেদ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন মিলন বলেন,যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ তরুণদের ক্রীড়ামুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।