জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০১:২২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০১:২২:২৬ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই রক্তস্নাত ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।" বুধবার (০৫ আগস্ট) বিকেলে বরিশাল নগরের টাউন হল চত্বরে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, "ক্যামপাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" এরআগে বের হওয়া গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি সৈয়দ নাসির আহমদ কাউসার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এস. এম. হাসিবুল্লাহ এবং বিএম কলেজের সভাপতি মুহাম্মাদ ইমাম হাসানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]