সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৬:৩৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৬:৩৬:০৬ অপরাহ্ন
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার


মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে।


পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পারিবারিক সহিংসতার মামলার ওয়ারেন্টভুক্ত একই পরিবারের ৪ জন, যৌতুক আইনের মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন, রাজনৈতিক মামলার ১ জন এবং দস্যুতার চেষ্টা মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোট ৭ জন আসামিকে আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]