কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৮:৩৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৮:৪১:২২ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহমেদ নাহিদ এবং জুলাই যোদ্ধা জসীমউদ্দীন ও পলাশ হোসেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুলাই যোদ্ধাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।


পরে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা সেই আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবদান রেখেছেন, তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জানাতে হবে এবং শহীদ ও আহতদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করতে হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]