চন্দ্রদ্বীপ’-এর নেতৃত্বে ইমতিয়াজ ও রিফাত।

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৬:১১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৬:১৪:২১ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন ‘চন্দ্রদ্বীপ’-এর ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের শিক্ষক উপদেষ্টামণ্ডলীর চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে কমিটি অনুমোদিত হওয়ার পর নবগঠিত এই কার্যকরী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নবগঠিত এই কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন রিফাত।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি শর্মিষ্ঠা বাড়ৈ (বাংলা বিভাগ) ও এলমা জাহান (বাংলা বিভাগ); কোষাধ্যক্ষ তামান্না (সমাজবিজ্ঞান বিভাগ) এবং প্রচার সম্পাদক মুসরাত জাহান কান্তা (অর্থনীতি বিভাগ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাদি (সমাজবিজ্ঞান বিভাগ), জান্নাতুল ফেরদাউস হৃদি (বাংলা বিভাগ) ও জান্নাতুল হাবিবা (অর্থনীতি বিভাগ)। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. আরাফাত ইসলাম (বাংলা বিভাগ) এবং আব্দুল্লাহ ইবনে কাওছার (অর্থনীতি বিভাগ)। কমিটি গঠন প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “চন্দ্রদ্বীপ শুধু একটি সংগঠন নয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমাদের বরিশাল বিভাগের শিক্ষার্থীদের একটি পরিবার। সকলের সহযোগিতা নিয়ে আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে সংগঠনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে চাই।”


নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হোসেন রিফাত বলেন, “শিক্ষক উপদেষ্টামণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। বরিশাল বিভাগের সকল শিক্ষার্থীর মাঝে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং তাদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আমাদের এই মেয়াদের মূল লক্ষ্য।” দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যরা সংগঠনের ঐতিহ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]