নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:১৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:২৩:১৩ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি



দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ১০ নং পুনোট্রি ইউনিয়নের গোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজগর আলী শাহ নিজ ক্রয় কৃত জমিতে ধান রোপন করতে পারছেন না প্রতিপক্ষের বাধার কারণে বলে অভিযোগ করেছেন। তিনি জানান প্রতিপক্ষ আনোয়ার হোসেন ও তার স্ত্রী ঐ জমিতে ধান রোপন করতে প্রতিনিয়তই বাধা প্রদান করছে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন। তিনি জানান এই জমিটি আমি আনোয়ার হোসেনের মায়ের কাছ থেকে ক্রয় করেছি। জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। হঠাৎ ২০২৪ সালে আনোয়ার হোসেন ও তার স্ত্রী জমিতে ধান রোপন করতে বাধা সৃষ্টি করে, বিষয়টি নিয়ে তৎকালীন সময় চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, সেই ডায়েরির উপর ভিত্তি করে থানা আদালতে একটি প্রসিকিউশন পাঠান, সে সময় প্রতিপক্ষ আনোয়ার হোসেন আদালতে একটি মুচলেকা দিয়ে চলে আসেন মুচলেকায় তিনি বলেছিলেন, এই জমিতে আর কখনো তিনি বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না। কিন্তু সেই মুচলেকা অমান্য করে এখন আবারো সাবেক শিক্ষক আজগর আলীর জমিতে ধান রোপণে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে। এ বিষয়ে তিনি আরো জানান জমিটি বাটোয়ারা সূত্রে তার স্ত্রী আলেমা খাতুন পেয়েছিলেন এর পর আলেমা খাতুন তার শাশুড়ি আলিমন এর কাছে বিক্রি করেন। ১৯৯৪ সালে আলিমনের কাছ থেকে জমি ক্রয় করেন আজগার আলী শাহ।


দীর্ঘ ৩২ বছর যাবৎ ভোগ দখল করা জমিটি হঠাৎ ২০২৪ সালে এসে আনোয়ার হোসেন ও তার স্ত্রী আলেমা চাষাবাদে বাধা সৃষ্টি করছেন। তখন থেকে আজ অবধি তারা বিভিন্নভাবে ঐ শিক্ষককে হয়রানি এবং পেরেশানি করে আসছে। আজগর আলী শাহ জানান, ঐ জমি তার ক্রয়কৃত এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ প্রেরক, মোঃ আফজাল হোসেন, দিনাজপুর

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]