জুলাই শহীদদের স্মরণে পাখিদের মাঝে খাদ্য ও পানি বিতরণ কুবি ছাত্রদলের

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০৪:৩৮ অপরাহ্ন
কুবি প্রতিনিধি:


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং জুলাই আহতদের সুস্থতা কামনায় পাখিদের মাঝে পুনরায় খাদ্য ও পানি বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চসহ ক্যাম্পাসের বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা বাঁশের তৈরি খাবার ও পানির পাত্রে খাদ্য ও পানি সরবরাহ করেন সংগঠনটির নেতাকর্মীরা।


ক্যাম্পাসে শব্দ ও আলোকদূষণের কারণে পাখির উপস্থিতি আগের তুলনায় কমে যাওয়ায় পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে কিছুদিন আগে ছাত্রদলের নেতাকর্মীরা বাঁশ দিয়ে তৈরি ৩০টি খাবার ও পানির পাত্র বিভিন্ন গাছে স্থাপন করেন। প্রতি সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব পাত্রে নিয়মিত খাদ্য ও পানি সরবরাহ করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষেও সেই কার্যক্রমের অংশ হিসেবে পাখিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়। ছাত্রদল কর্মী মেহাম্মদ আসিফ বলেন, “৫ আগস্ট আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। জুলাই-আগস্টের শহীদ এবং গত সাড়ে ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি। একই সঙ্গে ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও পাখির আবাস ফিরিয়ে আনতে আমরা নিয়মিতভাবে পাখির জন্য খাবার ও পানির ব্যবস্থা করে যাচ্ছি।”




কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই-আগস্টের শহীদ এবং গত সাড়ে ১৭ বছরের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে এই কর্মসূচি পালন করা হয়েছে। কিছুদিন আগে ক্যাম্পাসের বিভিন্ন গাছে বাঁশের তৈরি পাখির খাবার ও পানির পাত্র স্থাপন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ পুনরায় সেগুলোতে খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]