জনগনের সকল ক্ষমতা পার্লামেন্টের মাধ্যমেই চর্চা হবে: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:৩৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:৪২:৫৩ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী বলেছেন, যে শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গনতন্ত্রকে আমরা প্রতিষ্ঠানিক রূপ দেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবো।


তিনি বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই সেই চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি, এনসিপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল গনভোটকে বিভ্রান্তিকর ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমি বিনীতভাবে গনতন্ত্রের পক্ষের সকল শক্তিকে আহবান জানাচ্ছি, জনগন ভোট দিয়ে যে পার্লামেন্ট তৈরি করেছে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই পার্লামেন্টই হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্তের জায়গা। জনগনের সকল ক্ষমতা এই পার্লামেন্টের মাধ্যমেই চর্চা হবে। আমাদের দেশের সংবিধান,রাষ্ট্র,রাজনীতি, বিজ্ঞান কোন কিছুতেই নির্বাচিত একটি পার্লামেন্টের চাইতে অন্য কোন ক্ষমতাবান কতৃপক্ষ জনগন বরদাস্ত করে না। অতএব এর পরও যদি কোন বিতর্ক থেকে থাকে তাহলে তার মিমাংসার একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট এবং পার্লামেন্ট। তিনি আরও বলেছেন, আমাদের অনেক দূর যেতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা যে সরকার গঠন করেছি সেই সরকার বিগত সরকারের ধারাবাহিক একটা উত্তরাধিকার রয়েছি।


সেই কারনে উত্তরাধিকার সূত্রে আমরা একটা দেউলিয়া অর্থনীতি পেয়েছি,উত্তরাধিকার সূত্রে আমরা একটা বিধ্বস্ত সমাজ পেয়েছি,উত্তরাধিকার সূত্রে আমরা একটা ফ্যাসিবাজের অপকর্মের সমস্থ জঞ্জাল সব এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা গর্বিত জনগন এই জঞ্জাল সরানোর দায়িত্বের জন্য আমাদের উপর আস্থা রেখেছে। আমরা গর্বিত এই বিধ্বস্ত পঙ্গু অর্থনীতিকে আবার দাড় করানোর জন্য তারেক রহমানকে তারা তাদের সঠিক নেতা মনে করেছে। এবং আমরা বিনীতি ভাবে বলতে শপথ উচ্চারন করতে চাই জনগনের দেয়া দায়িত্ব আমরা অবশ্যই পালন করবো। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন বাধাই আমাদের বরদাস্থ করতে হবে না। এদিকে দিবসটিকে উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী শিশু কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়।


পাশাপাশি জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সাজানো হয় বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ। জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। ### রাহাদ সুমন বরিশাল

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]