বোয়ালখালীতে ৬০ লিটার মদসহ ব্যবসায়ি আটক

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৬:১৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৬:২১:৪৮ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা


চট্টগ্রামের বোয়ালখালীতে অভিনব কৌশলে পরিচালিত চোলাই মদের ব্যবসার আস্তানায় অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মো. মহসিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফটিক চাঁদ বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মহসিন মৃত মফজল আহমদের ছেলে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ঘরের সামনের দরজায় তালা লাগিয়ে রাখা হতো। অথচ ঘরের পেছনের দরজা দিয়ে সীমান্ত প্রাচীরের ওপর দিয়ে ক্রেতাদের কাছে প্লাস্টিকের পলিথিনে ভরে চোলাই মদ সরবরাহ করা হতো। অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ঘরের ভেতরে কেউ রয়েছে।


সামনের দরজায় তালা থাকলেও ভেতরে অবস্থান করে মহসিন মদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘরটির পেছনে থাকা সীমান্ত প্রাচীর ব্যবহার করে ক্রেতাদের কাছে মদ পৌঁছে দেওয়া হতো। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযানে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার মহসিনকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]