চোরাই মোবাইল কেনাবেচার রমরমা বাণিজ্য: সক্রিয় সিন্ডিকেট, ঝুঁকিতে সাধারণ মানুষ

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৫:২৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৫:৩৩:০৩ অপরাহ্ন
ক্রাইম রিপোর্টারঃ


নারায়ণগঞ্জ সোনারগাঁও, কাঁচপুর বাসস্ট্যান্ডে জামির খান কমপ্লেক্সের সামনে অনেকদিন যাবত,বেপরোয়া হয়ে চলছে,চোরাই মোবাইল কেনাবেচার এক বিশাল চক্র। কম দামে ফ্ল্যাগশিপ ও আকর্ষণীয় ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়ার লোভে এসব ফোন কিনে চরম বিপদে পড়ছেন সাধারণ ক্রেতারা চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যরা চুরি করা মোবাইলের (আইএমইআই) নম্বর পরিবর্তন করে বাজারে পুনরায় বিক্রি করছে.প্রতারক চক্ররা।বিশেষ ডিভাইস ও ফ্ল্যাশিং সফটওয়্যারের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে বদলে ফেলে আইএমইআই নাম্বার এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চোরাই মোবাইল ফোন কেনাবেচার অবৈধ কারবার। অসাধু চক্রের ছত্রছায়ায় প্রকাশ্যে ও গোপনে এসব চোরাই হ্যান্ডসেট হাতবদল হওয়ায় সাধারণ মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি চুরি ও ছিনতাইয়ের ঘটনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।



এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]