কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানে ইজিএস শিক্ষা নিকেতন প্রাঙ্গণে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০২:২২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০২:২৭:১৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এক মনোরম পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের আঙিনায় সুপারি গাছের চারা রোপণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সবুজ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে এবং প্রাঙ্গণ সবুজায়নে বৃক্ষরোপণের তাগিদ দেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখা আমাদের সকলের দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আজকে আমরা এই চারা রোপণ করেছি।


সুপারি গাছ যেমন এলাকাটির ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তেমনি পরিবেশ রক্ষায়ও এটি ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যাতে সুন্দর ও সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদা সচেষ্ট থাকব। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এভাবে বৃক্ষরোপণ ছড়িয়ে দেওয়া উচিত। ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় শুভকাজের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় চারা রোপণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন ও সুন্দর পরিবেশ তৈরিতে এই উদ্যোগ অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় নিয়মিত গাছের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের সুচিন্তিত কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করব।

প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন, আমাদের স্কুলের আঙিনায় এই চারা রোপণ করায় আমি উপজেলা প্রশাসন ও উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবুজ ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ শিক্ষার সুষ্ঠু আবহ তৈরি করে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে রোপণ করা চারা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]