নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ESKUF সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। । এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের যৌথ আভিযানিক দল অদ্য ০৪ঠা আগস্ট ২০২৬ তারিখ, বিকেল ১৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ এর সামনে বিশেষ অভিযান পরিচালনাকালে কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য বহনকালে ৮৫ (পঁচাশি) বোতল ESKUF সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন *১। মোঃ সালাউদ্দিন (৩৩)*, পিতা: মৃত মুনতাজ আলী, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে
। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।