বোয়ালখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৯ পিস ইয়াবাসহ নুরুল আবসার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বোয়ালখালী থানার এসআই (নিঃ) মোহাম্মদ আজম খাঁন, এসআই (নিঃ) নিংওয়াই মারমা ও সঙ্গীয় ফোর্স উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিতাবচর মোল্লা বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
আটক নুরুল আবসার আব্দুল মোনাফ এর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় বোয়ালখালী থানায় মামলা (নং-০৩/২৬) দায়ের করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে বোয়ালখালী থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।