বোয়ালখালীর পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১২:১৫:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১২:২২:২২ পূর্বাহ্ন
এম মনির চৌধুরী রানা


চট্টগ্রামের বোয়ালখালী দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত থাকা কালে গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদী আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের মামলায় সাবেক সাব-পোস্টমাস্টার এহসানুল হককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি এহসানুল হককে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার নথি অনুযায়ী, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে কর্মরত থাকাকালে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদী আমানতের টাকা গ্রহণ করে পাস বইয়ে জমার এন্ট্রি দিলে ও অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে তা অন্তর্ভুক্ত না করে নিজেই আত্মসাৎ করেন। এর মধ্যে শাকপুরা সাব-পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন।


বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুদকের তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার শুরু হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]