লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৯:১৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৯:১৫:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। লালমনিরহাট জেলার আদিতমারীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ জীবন মিয়া (২২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত আসামি মোঃ জীবন মিয়া আদিতমারী থানার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের মোঃ আমিনুল ইসলাম এর ছেলে। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ঐ শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযুক্ত জীবন মিয়া শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই। গত ২৯ জুলাই, ২০২৬ তারিখ দুপুর ০১.০০ টার দিকে ভুক্তভোগী ঐ শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার জন্য একই গ্রামের জনৈক শফিকুল ইসলামের ফাঁকা বাড়ির ভেতর দিয়ে যাওয়ার সময় আসামি জীবন তাকে ডাক দেয়। ভুক্তভোগী শিশুটি তার কাছে গেলে ঐ ফাঁকা বাড়ির হাফওয়াল টিনশেড ঘরের ভেতরে নিয়ে শিশুটির পরিহিত হাফপ্যান্ট খুলে ফেলে এবং জোর করে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। অভিযুক্ত জীবন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার দাদীকে ঘটনাটি জানায় এবং প্যান্ট খুলে রক্ত দেখায়। পরবর্তীতে, শিশুটিকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৪। এই ঘটনায় গত ১ আগস্ট, ২০২৬ ভুক্তভোগী ঐ শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ( মামলা নং-০১)। ঘটনার পরে থেকেই আসামি জীবন আত্মগোপনে চলে যায়। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ৩ আগস্ট, ২০২৬ তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার সদর থানার নামাটারি গ্রামের মোঃ জাহিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার আদিতমারী থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জীবন মিয়া (২২)'কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]