ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ে, মতির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১১:২৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১১:৩০:০৯ অপরাহ্ন
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হেদায়েতুল্লাহ-এর ওপর হামলা, গালিগালাজ, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হলেন মো. মতি (৩৩), পিতা: মো. রিয়াজ উদ্দিন এবং মো. হোসেন (২৮)। তারা উভয়েই রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও এলাকার বাসিন্দা। এছাড়া অভিযোগে আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মো. হেদায়েতুল্লাহ জানান, গত ৩০ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে ইউনিয়ন পরিষদে সভা চলাকালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন।


এ সময় তারা অনুমতি ছাড়াই মোবাইল ফোনে ভিডিও ধারণ, অশালীন ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রতিবাদ করতে গেলে উপস্থিত মো. আলাউদ্দীন (৩৩)-এর ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারার পাশাপাশি তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগকারীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।


এ ঘটনায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। তবে এ বিষয়ে অভিযুক্ত মো. মতি ও মো. হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]