ভূমি অধিগ্রহণের জটিলতায় কুড়িগ্রামে বাইপাস সড়ক নির্মাণে ধীরগতি

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৪:৪৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৪:৫২:০১ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- শনিবার, ০১ আগষ্ট ২০২৬ ইং ০৫:৩০ এএম. ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় কুড়িগ্রামে নির্মাণাধীন নতুন বাইপাস সড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে প্রকল্পটির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম শহরের যানজট অনেকটাই কমবে এবং জেলার উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সড়ক বিভাগের আওতায় প্রায় ৮৮ কোটি টাকা ব্যয়ে দাশেরহাট থেকে তারামন বিবির মোড় পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ নতুন বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় ২০২৫ সালের নভেম্বর মাসে।

পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে নির্ধারিত সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো ৪ দশমিক ৮ কিলোমিটার সড়কের জন্যই ভূমি অধিগ্রহণ প্রয়োজন। এর মধ্যে প্রায় ২ কিলোমিটার অংশের ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও অধিকাংশ জমির মালিক এখনো ক্ষতিপূরণের অর্থ হাতে পাননি। অন্যদিকে অবশিষ্ট ২ দশমিক ৮ কিলোমিটার অংশের ভূমি অধিগ্রহণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ফলে প্রকল্পের বড় একটি অংশে এখনো পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করা যায়নি। বর্তমানে অধিগ্রহণ সম্পন্ন হওয়া অংশে মাটিভরাট ও সড়কের ভিত্তি নির্মাণের কাজ চলছে। এছাড়া প্রকল্পের আওতায় নির্মাণাধীন পাঁচটি কালভার্টের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে ভূমি জটিলতার কারণে অন্যান্য কাজের গতি আশানুরূপ নয়। সরেজমিনে দেখা গেছে, সড়কের নির্ধারিত অংশের বিভিন্ন স্থানে এখনো বৈদ্যুতিক খুঁটি, দোকানপাট ও বসতবাড়ি রয়েছে। এসব স্থাপনা অপসারণ না হওয়ায় ভারী যন্ত্রপাতি দিয়ে নির্মাণকাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক স্থানে কাজ প্রায় বন্ধ অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]