রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বানারীপাড়া- বরিশাল সড়কের বানারীপাড়ার চৌয়ারীপাড়া-গুয়াচিত্রা অংশ অসংখ্য গর্ত ও খানাখন্দে পরিণত হয়ে অন্তহীন জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখানে দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাকিল (৩০) ও ইজিবাইক চালক সাইদুল হাওলাদারের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিভিন্ন সময় আহত হয়েছেন আরও অনেকে। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি, বেহাল হয়ে পড়া সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেওয়া হয়নি। চলতি বর্ষা মৌসুমে এ সড়কের চৌয়ারীপাড়ার বটতলা, জামে মসজিদ,কেন্দ্রীয় ,ঈদগাঁহ,বোর্ডস্কুল ও ক্লাবঘর অংশে অসংখ্য গভীর গর্ত ও খানাখন্দে পরিণত হয়ে তাতে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে রাত-দিন যাত্রীবাহী বাস, দূরপাল্লার পরিবহণ, পণ্যবাহী ট্রাক ,মাহেন্দ্র-আলফা ও ইজিবাইকসহ হাজারো বিভিন্ন যানবাহন চলাচল করছে।
স্থানীয় ইউপি সদস্য আঃ জলিল খান বলেন, এ সড়কের প্রায় এক কিলোমিটার অংশ খানাখন্দে পরিণত হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা এড়াতে সড়কের বেহাল এ অংশ দ্রুত সংস্কার এখন অতি জরুরী হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেন প্রায় দু'বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেননি। দু/এক জায়গায় শুধু লাল নিশানা সাঁটিয়ে দায় সেরেছেন মাত্র। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম বলেন, অঝোর ধারার অব্যাহত এ বৃষ্টির মধ্যে সড়কটির স্থায়ী সংস্কার করা সম্ভব নয়। আবহাওয়া অনুকুলে এলে সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।
এদিকে ভূক্তভোগী বানারীপাড়াবাসী মরণফাঁদে রূপ নেওয়া জনগুরুত্বপূর্ণ এ সড়কটির টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর হস্তক্ষেপ কামনা করেছেন। ### রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ৩১-০৭-২০২৬ইং