বানারীপাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ ও সড়ক অবরোধ

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৮:০৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৮:০৯:০৩ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:


বরিশালের বানারীপাড়ায় বহিস্কৃত ছাত্রদল নেতা সঞ্জিব রায় অরূপ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়েছে। শুক্রবার বিকালে তৌহিদী জনতার ব্যানারে শত শত ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে সঞ্জিব রায় অরূপকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ফেরীঘাট থেকে শুরু হয়ে বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়েরহাট ব্রিজ এলাকায় গিয়ে বানারীপাড়া- বরিশাল সড়ক অবরোধ করা হয়। এতে ব্রিজ ও সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশের অনুরোধ ও দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তারের অঙ্গিকারে কর্মসূচি স্থগিত করা হয়।



এর আগে ফেরিঘাট ও রায়েরহাটে দু"দফা অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মসজিদের সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, মামলার বাদী আতিকুল ইসলাম, মাওলানা শিহাবউদ্দিন, মাওলানা নেয়ামত উল্লাহ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা এসময় বলেন প্রিয় নবীকে অসম্মান করে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরের পানিতেও এ আগুন নিভবে না। তারা এসময় প্রশাসনকে হুশিয়ারী দিয়ে আল্টিমেটাম দেন আগামী দুই দিনের মধ্যে মহানবীকে কটুক্তিকারী কুলাঙ্গার সঞ্জিব রায় অরূপকে গ্রেপ্তার না করা হলে কঠোরতম আন্দোলন কর্মসূচি পালণ করা হবে। এদিকে এর আগে সঞ্জিব রায়কে গ্রেপ্তারের দাবিতে গত ২৫ জুলাই বিকালে তৌহিদী জনতার ব্যানারে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী পৌর শহরের বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।


ওই দিন প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে বরিশাল অতিরিক্ত জেলা পুলিশ সুপার আলাউল ইসলাম আসামী সঞ্জিব রায় অরূপকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারী মুসল্লীদের শান্ত করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত সঞ্জিব রায় গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার (৩১ জুলাই) আবারও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেন তৌহিদী জনতা। গত ২৪ জুলাই রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সঞ্জিব রায় অরূপকে সংগঠন থেকে আজীবন বহিস্কার করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব সোহাগ হাওলাদারের নির্দেশক্রমে যুগ্ম আহবায়ক (দপ্তর) সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সঞ্জিব রায় অরূপকে সংগঠন থেকে আজীবন বহিস্কার করা হয়। প্রসঙ্গত,উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সঞ্জিব রায় অরূপ মুসলিম জাহানের নয়নের মনি মহানবী দু'জাহানের বাদশা নবী করিম হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল মন্তব্য করেন। এতে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ২৩ জুলাই বিকালে সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটে তার গলায় জুতার মালা পড়িয়ে ঘুরায়। মারধর ও জুতার মালা পড়িয়ে ঘুরানো শেষে ক্ষমা প্রার্থণায় তাকে তার বাবা শরত রায়ের হাতে ছেড়ে দেওয়া হয়। জুতার মালা পড়িয়ে ঘুরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নবীর অবমাননায় ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ও ক্ষোভের সঞ্চার হয়।এঘটনায় ২৫ জুলাই বানারীপাড়া থানায় সঞ্জিব রায় অরূপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। ### রাহাদ সুমন,বরিশাল

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]