নিজস্ব প্রতিবেদক
সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের সেবায় বড় সম্পদে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার অভ্যাস গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এমপি মিলন আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন। থানা আমীর কলিম উল্লাহর সভাপতিত্বে এবং অফিস ও যুব বিভাগ সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উল্লাহ ভূঁইয়া হারুন, মহানগর উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ড.মোস্তফা পারভেজ ফয়সাল,থানা সেক্রেটারি নুর উদ্দিন জাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে আটটি স্থানীয় ক্লাব অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফাইনালে বাবলী যুব সংঘ ২-১ গোলের ব্যবধানে কুনিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী