রাজশাহী বিভাগীয় প্রধানঃ
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবীর। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ঐতিহ্যবাহী বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বনপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তরুণ ও শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে এই ফুটবল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুমায়ুন কবীর বলেন, "আজকের যুবসমাজ মাদকের করাল গ্রাসে ধাবিত হচ্ছে। এই যুবসমাজকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করা।
তারা যদি নিয়মিত ফুটবল ও অন্যান্য খেলাধুলা চর্চা করে, তবে খুব সহজেই মাদক থেকে মুক্ত থাকতে পারবে।" বনপাড়া পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে তিনি বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নমুখী কাজ করে যাচ্ছেন।
এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে আগামী দিনে পৌর নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "যদি আমি নির্বাচিত হতে পারি, তবে বনপাড়া পৌরসভাকে উন্নয়নের এক শিখরে পৌঁছে দেব ইনশাআল্লাহ।"