বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ।

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:৩৮:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:৪৭:১৩ পূর্বাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর


রংপুরে বদরগঞ্জে রামনাথপুর ইউনিয়ন সর্দারপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় শাকিল নামে এক যুবককে রাতের আঁধারে পিটিয়ে জখম অভিযোগ উঠেছে একই গ্রামে শফিকুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী শাকিল হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমান বাসায় আছেন।২৯ জুলাই বুধবার রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাকিলের জবানবন্দি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাকিল ও তার বাবা সাজেদুর পেশায় রাজমিস্ত্রী।অভিযুক্ত শফিকুল ইসলাম মালিকানা নির্মানাধীন বিল্ডিং কাজ করেন বাবা ও ছেলে। সেই সুবাদে কাজের কিছু টাকা বকেয়া পড়ে শফিকুল কাছে।বকেয়া টাকা শফিকুল কাছে একাধিকবার চাইতে গেলে শাকিলকে আশালীন ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন।


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল সাংবাদিককে বলেন,বুধবার রাত ১১ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় আমার পথরোধ করেন শফিকুল ও তার লোকজন। এসময় তাদের হাতে থাকা ধারালো কিছু একটা দিয়ে আমার পিঠসহ শরিরের কয়েকটি জায়গায় আঘাত করে।জোৎস্না রাত ছিল বলে আমি শফিকুল কে চিনতে পারি। বাকিগুলোকে চিনতে পারেনি।আমি এর ন্যায্য বিচার চাই। শাকিলের বাবা সাজেদুর বলেন,প্রায় সময় রাস্তায় দেখা পেলেই আমার ছেলেকে হুমকি দিত শফিকুল। অভিযোগ বিষয়ে জানার জন্য শফিকুল বাসায় যাই।তাকে বাসায় না পাওয়ায় তার ছোট ভাই তরিকুল ইসলাম বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারা আমাদের কাছে কোন টাকা পাবে না।



বদরগঞ্জ উপজেলা হাসপাতালে আবাসিক চিকিৎসক আরএম নূরে আশরাফ ছিদ্দিক বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শাকিল নামে এক যুবকের পিঠে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়িতে চলে গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]