হাজিরা দেয়ার ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:২৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৩১:০৯ অপরাহ্ন
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি :


কিশোরগঞ্জের কটিয়াদীতে বুধবার (২৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বানিয়াগ্রাম-আচমিতা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হালিমা আক্তার অন্তরা (২৭) নামে এক নারী। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাজদিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। জানা যায় পৌরসভার কটিয়াদী মডেল থানার পিছনে জিল্লু দম্পতি ভাড়াটে বাসায় বসবাস করত।চার বছর বসবাস রত অবস্থায় জিল্লুর রহমান, তার স্ত্রী অন্তরা ও বাজারের কতক সহযোগি নিয়ে পাশবতী বাসার অসহায়,বৃদ্ধ ,শারীরিক প্রতিবন্ধী মাহমুদা আক্তারকে সরকারী ভাবে হুইল চেয়ার পাওয়ার আশ্বাস দিয়ে তার বাসার জায়গা প্রতারণা পূবক রেজেষ্ট্রি মূলে লিখে নিয়ে যায় ।এ ব্যাপারে মাহমুদার ভাই সাইফুল্লাহ বাদী হয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর লিগাল এইড অফিস কিশোরগঞ্জে মামলা নং ২৯৩/২৬ দায়ের করে।গত ২৯/০৭/২০২৬ তারিখ দ্বিতীয় হাজিরা ছিল।কিশোরগঞ্জ থেকে জিল্লুর ভগ্নিপতিসহ অন্তরা কটিয়াদীতে ফেরার পথে সড়ক দূঘটনা ঘটে। কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে কটিয়াদী গামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মারাত্মকভাবে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা অন্তরা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত অন্তরার পরিবার সূত্রে জানা যায়, তার স্বামী কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান গত মে মাসে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এর কয়েকদিন পর ১৮ মে কটিয়াদী বাজারের ভোগপাড়া এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য,স্বামী জিল্লুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কটিয়াদী থানায় মামলা করা হলেও ৭২ দিনেও প্রকৃত আসামিকে সনাক্ত করতে না পারায় পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) তদন্ত করছে। কটিয়াদী পৌর সদরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এই দম্পতির অকাল প্রয়াণে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে তাদের দুই সন্তান—ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছায়মা এবং তৃতীয় শ্রেণির ছাত্র জিহাদ। এম এ কুদ্দুস কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি তারিখঃ৩০/০৭/২০২৬ ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]