ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১২২ বোতল স্কাফ ও দেশীয় অস্ত্রসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১০:৩২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১০:৩২:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১২২ বোতল স্কাফ ও দেশীয় অস্ত্রসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প । মাদকের বিরুদ্ধে " *জিরো টলারেন্স নীতিতে"* অটল থেকে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিয়মিত অভিযান পরিচালনা আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৯ই জুলাই ২০২৬ ইং তারিখ, বিকেল ১৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম ১। রায়হান মিয়া (২৮), পিতা: মোঃ হাফিজুর রহমান, সাং: যাদবপুর, থানা: মহেশপুর, জেলা- ঝিনাইদহ। এ সময় গ্রেফতারকৃত আসামির বসত বাড়ীর খড়ির নিচে লুকানো অবস্থায় ১২২ বোতল স্কাফ ও দেশীয় অস্ত্র ০৫ টি হাসুয়া উদ্ধার করা হয়। উপরোক্ত আলামত উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]