কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রকৌশলী আল আমিন সরকারের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১০:০৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১০:১৩:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন সরকারের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে কেন্দুয়া প্রেসক্লাব। উপজেলা প্রকৌশলী পদ থেকে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে ময়মনসিংহ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বদলি হওয়ায় তাঁর সম্মানে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক সিনিয়র সদস্য আশরাফ উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ কামাল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ বেতার শিল্পী দিলবাহার দিলু, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, মানবজমিন জেলা প্রতিনিধি মজিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার আল আমিন সরকার অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তাঁর আন্তরিকতা, মেধা ও দায়িত্ববোধ সকলের কাছে প্রশংসিত। নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


বিদায়ী বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন সরকার সংবর্ধনার জন্য কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে কারও সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। নতুন কর্মস্থলেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]