ইবির সাদ্দাম হোসেন হলে বিতর্ক প্রতিযোগিতা

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:২৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৩৩:৩০ অপরাহ্ন
ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলে "জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তরুণ নেতৃত্বকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে" শীর্ষক ‘আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪ টায় হলের ডিবেটিং ও কনফারেন্স রুমে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করা হয়।


হল ডিবেটং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাতের সঞ্চালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল হল ডেবেটিং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) উপদেষ্টা রায়হান বিশ্বাস ও সোলাইমান তালুকদার, আইইউডিএস'র সভাপতি ইয়াছিন আলী, সাদ্দাম হোসেন হল ডিবেটং সোসাইটির সভাপতি নাহিদুর ইসলাম ও খালেদা জিয়া হল ডিবেটং সোসাইটির সভাপতি তাজমিন রহমান।


বিতর্ক অনুষ্ঠানে সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, "যতগুলো ডিবেটিং সোসাইটি আছে, আমি মনে করি যে এটা অনেক সমৃদ্ধ এবং সাদ্দাম হোসেন হল ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং সামনে ডিবেটিং সোসাইটিকে এই সাদ্দাম হোসেন হল একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]