অপহরণ ও মাদকমুক্ত টেকনাফের দাবিতে শিক্ষার্থীদের নিরাপদ আন্দোলন দেশ বিদেশে গণআন্দোলনে রূপ নিচ্ছে

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৫:৪১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৫:৪৯:১১ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ



কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অপহরণ ও মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে শিক্ষার্থীরা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। হ্নীলা আলফালাহ একাডেমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিরাপদ সীমান্ত নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, অপহরণমুক্ত ও নিরাপদ টেকনাফ চাই। সচেতন হই, নিরাপদ টেকনাফ গড়ি। শিক্ষার্থীদের দাবী, একটি শিক্ষার্থী শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির ভবিষ্যৎ। তারা নিরাপদে শিক্ষা গ্রহণ করতে না পারলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তাই সীমান্ত এলাকায় অপহরণ, মাদক পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞানের মাস্টার্সকমপ্লিট প্রাক্তন ছাত্রী সামিরা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে বলেন, আমরা বাঁচতে চাই। অপহরণ ও মাদকমুক্ত টেকনাফ চাই। নিরাপদ সীমান্ত আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।


তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্তে নিরাপত্তা জোরদার, অপহরণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার আহ্বান জানান। আন্দোলন সফল করা লক্ষ্যে আজকের কর্মসূচি- টেকনাফ-উখিয়া কেন্দ্রীক সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক,সমাজিক সংগঠন সমূহের নিরাপদ সীমান্ত আন্দোলন,টেকনাফ-উখিয়া এর ৬দ ফার সাথে সংহতি জানিয়ে বিবৃতি দেওয়া এবং টেকনাফ-উখিয়ার মানুষের মনের ভয় প্রকাশের জন্য ২৪ ঘন্টার জন্য প্রোফাইল কালো করার আহবান জানিয়েছে


শিক্ষার্থীদের আন্দোলনের সাথে উখিয়া টেকনাফ থেকে শুরু করে সারাদেশের জনসাধারণ, সামাজিক সংগঠন ও প্রবাসীদেরও অনলাইন অফলাইনে নিরাপদ সীমান্ত আন্দোলনে একাত্ম হতে দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]