নাগেশ্বরীতে ৩ লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়লো উপজেলা প্রশাসন

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০২:৫৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৩:০৪:১২ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিভিন্ন খাল-বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিল ও পৌরসভার পয়রাডাঙ্গার মসলিয়ার বিলে অভিযান চালিয়ে ৬২ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে বিলের পাশেই অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন। নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ বলেন, নাগেশ্বরী উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে, যা জেলা প্রশাসক স্যারের দৃষ্টিগোচর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ৬২ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নাগেশ্বরী উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, অবৈধ চায়না জাল নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণি নিধন করে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]