কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি :
আগামী ১৬ আগস্ট ২০২৬ জাতীয় মৎস্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য কটিয়াদী সফরকে সামনে রেখে সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও উন্মুক্ত জলাশয় পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালা উদ্দিন টুকু এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। এ পরিদর্শনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদীজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রীদ্বয় প্রথমে উপজেলার জালালপুর ও লোহাজারী ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত প্রয়াত প্রেসিডেন্ট জিয়ার কাটা খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন।
পরে তারা চারিপাড়া সরকারি মৎস্য হ্যাচারি ঘুরে দেখেন এবং মৎস্যসম্পদ উন্নয়ন ও অবকাঠামোগত প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সম্ভাব্য কেন্দ্রীয় অনুষ্ঠানস্থল হিসেবে কটিয়াদী সরকারি কলেজ মাঠ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা জর্জ ইনস্টিটিউটের খেলার মাঠ পরিদর্শন করা হয়। নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম ধারণক্ষমতা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক আয়োজনের উপযোগিতা খতিয়ে দেখা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর সম্ভাব্য মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির জন্য উপজেলার মসুয়া ইউনিয়নের বেতাল দিঘি পরিদর্শন করেন তারা। পরিদর্শনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনেট সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দয়া)আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেদ কনক, পরিচালক (প্রশাসন) এস. এম. রেজাউল করিম, ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসারসহ জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় সাংবাদিকদের বলেন, সম্ভাব্য ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শন করা হয়েছে। সব বিষয় পর্যালোচনা করে ঢাকায় গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিবসটির উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ৫ হাজার শ্রেষ্ঠ মৎস্যচাষীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর সমন্বিতভাবে প্রস্তুতি শুরু করেছে। অনুষ্ঠানটি সুষ্ঠু, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। সম্ভাব্য এই কেন্দ্রীয় আয়োজনকে ঘিরে কটিয়াদীজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এম এ কুদ্দুস কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি