পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৫ ফিট উচ্চতার বৃহৎ গাঁজা গাছসহ এক মাদককারবারি আটক

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০২:২৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০২:৩২:২২ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮) রাত ৯.৩০টা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়িতে পুলিশ-বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদককারবারি মোঃ মনজু আলম (৫৫), পিতাঃ মৃত নজির উদ্দিন, স্থায়ী ঠিকানাঃ ছনবান্দা খলিশা কুড়ি (০২ নং ওয়ার্ড), ইউনিয়নঃ বলদিয়া কে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ, গাঁজা খাওয়ার সরঞ্জাম সহ আটক করেছে যৌথ বাহিনী।


এসময় মাদককারবারি মন্জু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পালিয়ে যাওয়া প্রতিরোধ করতে গেলে স্থানীয় দুই যুবকের হাত কামড়ে রক্তাক্ত করে। তবে পুলিশ-বিজিবির উপস্থিতির কারণে উক্ত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়। মাদকবিরোধী যৌথ অভিযানের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবাদার মোঃ ফরিদুল ইসলাম খান।



এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি জনাব মোঃ মুনতাসির মামুন মুন বলেন সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]