বোয়ালখালীতে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার ডাকাত গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০২:০০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০২:০৫:০৭ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা



বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. বখতিয়ার উদ্দিন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী থানার এএসআই মো. ওসমান ও এএসআই নূরন্নবী সুমন। এএসআই মো. ওসমান বলেন, বখতিয়ার দীর্ঘদিন ধরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে আত্মগোপনে ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় নজরদারি চালিয়ে পূর্ব চরণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, বখতিয়ারের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, পুলিশ সদস্যের ওপর হামলা এবং হত্যাচেষ্টাসহ পাঁচটি জিআর মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার বখতিয়ার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ এলাকার আবদুর শুক্কুরের ছেলে।


বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]