কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৪৫:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৪৮:৩২ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি



পিরোজপুরের কাউখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পশ্চিম ফলোইবুনিয়া গ্রামের বাইতুন নূর জামে মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কালাম হাওলাদারের পরিবারের সঙ্গে রফেজ উদ্দিন চৌকিদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। ঘটনার দিন সকালে কালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, রিয়াজ হাওলাদার ও মহারাজ হাওলাদারের সঙ্গে রফেজ উদ্দিন চৌকিদারের ছেলে মোশাররফ চৌকিদার, শহিদুল চৌকিদার, মোশাররফ চৌকিদারের ছেলে শাহীন চৌকিদারের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হলে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


মিরাজ হাওলাদার বলেন, "আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। অপর পক্ষের শাহীন চৌকিদার বলেন, "আমরাও হামলার শিকার হয়েছি। আমাদের পরিবারের সদস্যরাও আহত হয়েছে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "সংঘর্ষের খবর পাওয়া গেছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]