রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার ও উপ-উপাচার্য নিয়োগ।

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৩৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৩৬:২০ পূর্বাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে নতুন ট্রেজারার ও উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সমাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন-কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান-কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, উভয় নিয়োগই যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।


তাঁরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]