বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে ভাই খুন

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:১৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:১৫:৫৩ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন (৪০) ঘোষখীল এলাকার আব্দুল হালিমের ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় লালার হাট বাজারে । অভিযুক্ত জামাল উদ্দিন সুমন তারই আপন ছোট ভাই। স্থানীয়রা জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। আজ মাটি কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।


একপর্যায়ে নেজাম উদ্দিন তার ছোট ভাই সুমনকে ধাক্কা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাদের মা একটি কোদাল এনে ছোট ছেলে সুমনের হাতে দেন। পরে সুমন ওই কোদাল দিয়ে নেজামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সুমন কোদাল দিয়ে নেজামকে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত বলেন, বিকেলে নেজাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে মৃত অবস্থায় আনা হয়। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।


বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতাল থেকে নেজামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মা ও স্ত্রী কে এলাকাবাসী ঘরে আটক করে রেখেছে। থানা পুলিশ তাদের উদ্ধার করে জিজ্ঞেসা বাদের জন্য হেফাজতে নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]