রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৪৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৫০:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



জানা যায়, রাজশাহী জেলার আটটি থানায় হারানো মোবাইল ফোনের বিষয়ে বিভিন্ন সময়ে ৫০ জন ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।


উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নোকিয়া ১টি। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। জনগণের আস্থা অর্জনে এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তারা বলেন, দ্রুত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পুলিশ তাদের মূল্যবান সম্পদ ফিরিয়ে দিয়েছে, যা জনগণের সেবায় পুলিশের দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজশাহী জেলা পুলিশ এভাবেই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]