বোয়ালখালীতে ফল মেলায় দেশীয় ফলের সমাহার

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০২:৩৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০২:৩৬:০১ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এ প্রতিপাদ্য নিয়ে বোয়ালখালীতে দেশীয় ফলের প্রদর্শনী জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম। এ সময় তিনি বলেন, স্থানীয় দেশীয় ফল কৃষকের শ্রম, আর প্রাকৃতিক ঐশ্বর্যের এক অপূর্ব সাক্ষাৎ। দেশীয় ফল সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি। মেলায় স্থানীয় দেশীয় ফলের প্রদর্শনীতে রয়েছে- ডেউয়া, আমড়া, কলা, বিলিম্বি, লুকলুকি, কামরাঙা, বরই, হরিতকি, বারি মাল্টা, কাঠাঁল, মাল্টা, চালতা, গাব, থাই পেয়ারা, ডেডিগেড মাল্টা, ডুমুর, আখ, ড্রাগন, লটকন, সফেদা, আম, পেঁপে, ডাব, বেল, করমচা, আমলকী, লেবু, কাগজী লেবু, তরমুজ, কলম্বো লেবু, আমড়া, আনারস, তাল, চায়না সুগন্ধি লেবু, মাধবী পেয়ারা, জারা লেবু, হলুদ মাল্টা ও বারোমাসি কাঠাঁল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, শিবু কান্তি নাথ, দূর্গাপদ দেব, ফরিদুল আলম, লক্ষ্মণ কুমার কারন, জয়নাল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]