কুলাউড়া, জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের সমালোচনা করে এসবকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪৩:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


কুলাউড়া, জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের সমালোচনা করে এসবকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক। একই সঙ্গে তথ্য সংগ্রহের দায়িত্ব ছাত্রদলের হাতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আতিকুর রহমান আতিক বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের আবেদন গ্রহণের পর লিখিত পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি দাবি করেন, তথ্য সংগ্রহের দায়িত্ব ছাত্রদলের হাতে দেওয়া উচিত এবং এটি ছাত্রদলের ‘একক অধিকার’। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রান্তিক ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল।



নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে ভোট চেয়েছেন। তাই তথ্য সংগ্রহের দায়িত্ব দলীয় নেতাকর্মীদের হাতে থাকলে সরকার ও তারেক রহমান বিতর্কিত হওয়ার আশঙ্কা কম থাকবে বলে তিনি দাবি করেন। আতিক আরও অভিযোগ করেন, ইন্টারভিউ প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিরোধী পক্ষের সমর্থকরা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য সংগ্রহ করে সরকারকে বিতর্কিত করতে পারে। পাশাপাশি একটি গোষ্ঠী নিজেদের দলের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে প্রচারণা চালিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বলেও তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, এভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে ‘নোংরা মন-মানসিকতা’ প্রয়োগ করে এ মহৎ উদ্যোগকে অন্যের কৃতিত্ব হিসেবে তুলে ধরার অপচেষ্টা হতে পারে। ফেসবুক পোস্টের শেষাংশে আতিকুর রহমান আতিক জাতীয়তাবাদী সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব ছাত্রদলের জনশক্তির ওপর ন্যস্ত করার আহ্বান জানান। একই সঙ্গে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউকে ‘ভণ্ডামি’ উল্লেখ করে এসব প্রক্রিয়া বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ছবিযুক্ত:... বার্তা প্রেরক: মোঃ সামছুল ইসলাম জুড়ী-মৌলভীবাজার

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]